Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:৩৬ এএম

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:৩৬ এএম

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ নিহত ১৪

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

ওই দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালয়ি তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইট থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল।

পথে কারিগরি ত্রুটি দেখা দিলে এটি কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরে জরুরি অবতরণের চেষ্টা করে।

কোয়াঙ্গোর উপগভর্নর রেমি সাকি বোকিন্দা বলেন, কেঙ্গেতে কোনো অবতরণক্ষেত্র না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানান, দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের লাশ এতটাই পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিমানের বাইরে পাইলটের নিথর দেহ পাওয়া গেছে।’

সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক ব্যক্তি, দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং অন্যান্য সামরিক সদস্যও ছিলেন।

উপগভর্নর বোকিন্দাও জানিয়েছেন, বেশির ভাগ লাশ আগুনে পুড়ে শনাক্তের অযোগ্য হয়ে গেছে। ধ্বংসাবশেষের বাইরে পাইলটের লাশ পাওয়া যায়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এফোমি একেঙ্গে।

উল্লেখ্য, গত বছর তীব্র হামলার মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে নেওয়ার পর থেকেই কঙ্গোর সেনাবাহিনী পূর্বাঞ্চলে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীসহ আরও অনেক বিদ্রোহী দলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

Link copied!