দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৬২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে একই সময়সীমায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৩৬।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার হিসাব
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।
মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এ উপসর্গে মোট ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি














-20261121140412.jpg)
-20261119145050.jpg)



