Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৬:২৮ পিএম

৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৬:২৮ পিএম

৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির তাৎপর্য তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আলোচনা ও রচনা প্রতিযোগিতার আয়োজন
মাউশির চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। এ জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। পাশাপাশি রচনা প্রতিযোগিতারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর ফলে শনিবার (৭ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উপলক্ষে নির্ধারিত কর্মসূচি থাকছে। এসব আয়োজনে অংশ নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হতে পারে।

জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ
এদিকে, দিবসটি উদযাপন উপলক্ষে মাউশির পৃথক আরেকটি চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মসূচির অংশ হিসেবে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারি ছুটি থাকলেও শনিবার (৭ নভেম্বর) হওয়ায় বাড়তি ছুটি নেই
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ বছর দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!