দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদপত্র কেন্দ্রীয় মনিটরিংয়ের আওতায় আনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
নির্দেশনা অনুযায়ী, দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদপত্র কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, কবে থেকে শুরু হবে কিংবা সনদ যাচাইয়ের পদ্ধতি কী হবে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শিক্ষামন্ত্রী।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি












-20261121140412.jpg)







