নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা সুপারির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান
কোস্ট গার্ড জানায়, গত ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে হাতিয়ার লাল বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের একটি দল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি করা হয়।
এ সময় মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করা হয়। এ ঘটনায় ২৫ জনকে আটক করা হয়।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কালের আলো/এসকে/এমএসআইপি














-20261126135523.jpg)




