Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

গাজীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১২:৪০ পিএম

তিন দিনের ছুটি শেষে গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু

গাজীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১২:৪০ পিএম

তিন দিনের ছুটি শেষে গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন ও তিন দিনের ছুটি শেষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে আবারও উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দলে দলে শ্রমিকেরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার গাজীপুরের প্রায় সব কারখানা খোলা রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে কারখানাগুলোতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার চিত্র দেখা গেছে।

স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকেরা

ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম বলেন, বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ছিল। আজ কারখানা খুলেছে। তাঁরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে এসেছেন। টানা আন্দোলনে মালিকপক্ষের পাশাপাশি তাঁদের মতো শ্রমিকদেরও অনেক ক্ষতি হয়েছে।

সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার জানান, সকালে বাসার কাজ শেষ করে যথাসময়ে কর্মস্থলে এসেছেন। কয়েক দিন কারখানা বন্ধ থাকায় তাঁর খারাপ লেগেছে। তিনি বলেন, পেটের দায়েই আন্দোলন করতে হয়েছে। বেতন কিছুটা বাড়ায় শ্রমিকদের অনেক উপকার হয়েছে, যা শুধু শ্রমিকেরাই ভালো বুঝতে পারেন।

অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর ও শ্রীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুরের কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকে কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!