খুলনা মহানগরীতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাজ্জাদুর রহমানকে কেএমপি কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে। তবে কেএমপির নতুন কমিশনার হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ
সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যেই কেএমপি কমিশনারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এলো।
কালের আলো/এসকে/এমএসআইপি










-20261124133059.jpg)
-20261121140412.jpg)








