Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৩০ পিএম

এআই যুগে সফটওয়্যার মান নিয়ে ঢাকায় আন্তর্জাতিক আয়োজন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৩০ পিএম

এআই যুগে সফটওয়্যার মান নিয়ে ঢাকায় আন্তর্জাতিক আয়োজন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সফটওয়্যারের মান, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই যুগে সফটওয়্যার মান’।

আয়োজনে দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, প্রযুক্তি পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), নীতিনির্ধারক ও শিক্ষকেরা অংশ নেবেন।

অংশ নেবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা
সিম্পোজিয়ামে আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ক্লডিয়া ডুসা এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। তাঁদের পাশাপাশি দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা সফটওয়্যার মান উন্নয়ন ও আধুনিক টেস্টিং পদ্ধতি নিয়ে আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) আয়োজনে অনুষ্ঠিতব্য এ সিম্পোজিয়াম সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন আহ্বায়ক কে এম হাসান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসটিবির প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব মোহাম্মদ আক্তার উল আলম, প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া এবং পরিচালনা পর্ষদের সদস্যরা।

আলোচনায় থাকবে এআই টেস্টিং ও টেস্ট অটোমেশন
দিনব্যাপী আয়োজনে থাকবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টার ক্লাস, কি-নোট উপস্থাপনা ও প্ল্যানারি অধিবেশন। পাশাপাশি এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, পেশাগত যোগাযোগ, সার্টিফিকেশন এবং প্রযুক্তি খাতের ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ সিম্পোজিয়ামের মাধ্যমে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স (কিউএ) ও টেস্টিং খাতের পেশাজীবীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবেন। একই সঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফায়েড প্রকৌশলী তৈরির লক্ষ্য
বিএসটিবির লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফায়েড প্রকৌশলী তৈরিতে অবদান রাখা। এ ছাড়া সফটওয়্যার কিউএ ও টেস্টিং খাতে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি, প্রকৌশলীদের বৈশ্বিক প্রকল্পে যুক্ত করা এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানিতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সিম্পোজিয়ামের একাডেমিক অংশীদার হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরীক্ষা ও ডব্লিউবিটি অংশীদার হিসেবে রয়েছে আইএকেইআই জার্মানি। প্রযুক্তি অংশীদার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ। ক্যারিয়ার অংশীদার হিসেবে রয়েছে স্কিল ডটজবস ও বিডিজবস।

যেভাবে নিবন্ধন করবেন
সিম্পোজিয়ামে অংশ নিতে আগ্রহীরা আয়োজকদের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।

কালের আলো/এসএ/জেএন

Link copied!