Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৫৯ পিএম

পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৫৯ পিএম

পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৮৭৯ জন নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি পদে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও পদসংখ্যা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদটি ৯ম গ্রেডের। বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে ৪৬৮ জন। ১৬তম গ্রেডের এ পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

এ ছাড়া হিসাব করণিক পদে ৯৭ জন নিয়োগ দেওয়া হবে। এ পদটিও ১৬তম গ্রেডের এবং বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদে ২৮৪ জন নেওয়া হবে। ২০তম গ্রেডের এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

আবেদন যেভাবে করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট ঠিকানায় প্রবেশ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি
সহকারী পরিচালক (প্রশাসন) পদে আবেদন ফি ২০০ টাকা। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদে আবেদন করতে দিতে হবে ১০০ টাকা করে। আর অফিস সহায়ক পদের আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায়। আবেদন করা যাবে ৪ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগের যোগ্যতা, আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অন্যান্য শর্ত জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন।

কালের আলো/এসএ/টিসি

Link copied!