বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত—তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে এ বার্তা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে আয়োজিত যৌথ মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক
প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একসঙ্গে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও বলেন, এ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।
বাড়বে সমন্বয় ও সক্ষমতা
তারেক রহমান বলেন, এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও আরও কার্যকর হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ মহড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও পেশাদারিত্ব তুলে ধরবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি


-20261124133059.jpg)




-20261124114621.jpg)

-20261124112249.jpg)

-20261121140412.jpg)








