Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:২৭ পিএম

রিভার প্লেটের পুরোনো রেকর্ড ভেঙে আল নাসরের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:২৭ পিএম

রিভার প্লেটের পুরোনো রেকর্ড ভেঙে আল নাসরের নতুন ইতিহাস

ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে নতুন ইতিহাস গড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে গোল করে টানা ৯৪ লিগ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়েছে ক্লাবটি।

শনিবারের ম্যাচে আল নাসরের হয়ে ৭২ মিনিটে সমতাসূচক গোলটি করেন আব্দুল্লাহ আল হামদান। তাঁর গোলেই ভেঙে যায় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের ৮৭ বছরের পুরোনো রেকর্ড। ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩ লিগ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট।

আল নাসরের এই রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। আল হিলালের কাছে ৩-০ গোলে হারের পরের ম্যাচে আল রিয়াদকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। এরপর আর কোনো লিগ ম্যাচে গোলশূন্য থাকেনি দলটি।

এই দীর্ঘ যাত্রায় আল নাসরের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনালদো। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগে ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা।

তবে বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে জয় পায়নি আল নাসর। আল খালিজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে লিগ টেবিলের তিন নম্বরে নেমে গেছে তারা। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রোনালদোর দল।

টানা গোল করার রেকর্ডের সঙ্গে রোনালদোর সম্পর্ক অবশ্য নতুন নয়। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭৩ ম্যাচে গোল করার রেকর্ড গড়া দলেরও অন্যতম প্রধান তারকা ছিলেন তিনি।

এদিকে ৪১ বছর বয়সী রোনালদো সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমই হতে পারে পেশাদার ফুটবলে তাঁর শেষ মৌসুম। অবসরের আগে তাঁর আরেকটি বড় লক্ষ্য অফিশিয়াল ম্যাচে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। বর্তমানে তাঁর গোলসংখ্যা ৯৭৯।

কালের আলো/এসএ

Link copied!