Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:৩০ পিএম

খামেনির পর এবার কারা যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু?

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:৩০ পিএম

খামেনির পর এবার কারা যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু?

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে নতুন করে হত্যার অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলমান যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য কৌশল হিসেবে এমন পদক্ষেপের কথা ভাবা হলেও এতে সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের প্রশাসন ও সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও আলোচনার সঙ্গে পরিচিত এক ব্যক্তির বরাতে বলা হয়েছে, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে দিয়ে যুদ্ধ বন্ধের পথ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

প্রথম অভিযানেই নিহত হন খামেনি
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় দেশটির কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতাও প্রাণ হারান।

পরবর্তী সময়ে খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

নতুন হত্যাকাণ্ডে যুদ্ধ থামবে, নাকি বাড়বে সংঘাত
ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নতুন অভিযান চালানোর পক্ষে থাকা মার্কিন কর্মকর্তাদের ধারণা, এতে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ বন্ধের পথ তৈরি হতে পারে। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ ইরানের নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং যেকোনো সময় তাদের লক্ষ্যবস্তু করার ক্ষমতা সম্পর্কে কঠোর বার্তা দেবে।

তবে এই পরিকল্পনার বিরোধিতা করছেন প্রশাসন ও সামরিক বাহিনীর অন্য কর্মকর্তারা। তাঁদের আশঙ্কা, ইরানের অবশিষ্ট নেতাদের হত্যার চেষ্টা করলে দেশটির নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে। এতে যুদ্ধের অবসান তো দূরের কথা, সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি রয়েছে।

শান্তি আলোচনা ও প্রতিশোধের আশঙ্কা
পরিকল্পনাটির বিরোধীদের মতে, শীর্ষ নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হত্যাকাণ্ড চালালে ভবিষ্যতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বেড়ে যেতে পারে।

দীর্ঘ নয় মাস ধরে চলা সংঘাতের অবসান খুঁজতে গিয়ে আবারও ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার বিষয়টি সামনে এসেছে। তবে এই কৌশল যুদ্ধ থামাতে সহায়ক হবে, নাকি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলবে—তা নিয়ে খোদ মার্কিন প্রশাসনের মধ্যেই মতভেদ রয়েছে।

কালের আলো/এসএ/ডিএইচ

Link copied!