Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০২:৩৮ পিএম

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০২:৩৮ পিএম

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ওপর বিধিনিষেধ আরও কঠোর করতে নতুন বিল আনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (২৩ নভেম্বর)  নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানিয়েছেন, রাজ্যে বেআইনিভাবে গরু জবাইয়ের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে নতুন আইন করা হবে। তবে অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘রাজ্যে গোমাতাকে জবাই করতে দেব না।’ কোথাও বেআইনি জবাইয়ের ঘটনা ঘটলে সে বিষয়ে তাঁকে তথ্য জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি জবাইয়ের খবর পাওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতেই নতুন বিল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগের বিধিনিষেধ আরও কঠোর করার উদ্যোগ
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ১৩ মে গরু, বলদ ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছিল। ওই নির্দেশনা অনুযায়ী, পশু জবাইয়ের আগে স্থানীয় অনুমোদিত কর্তৃপক্ষ এবং সরকারি পশুচিকিৎসকের কাছ থেকে শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়।

নির্দেশনায় বলা হয়েছিল, জবাইয়ের জন্য নির্ধারিত পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে অথবা সেটি কাজ ও প্রজননে অক্ষম হতে হবে। পাশাপাশি নির্দিষ্ট কসাইখানার বাইরে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করা হয়।

নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তবে গত ২১ মে কলকাতা হাইকোর্ট ওই নির্দেশিকার ওপর স্থগিতাদেশ দেয়নি।

গোশালাগুলোর জন্য আর্থিক সহায়তা
এদিকে মন্ত্রিসভার বৈঠকে বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য গোশালাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি গোশালা বছরে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এ অর্থ দেওয়া হবে।

নতুন বিলের ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের আইন, ধর্মীয় অনুভূতি ও পশু অধিকার নিয়ে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!