Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৪:২১ পিএম

ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৪:২১ পিএম

ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেন

দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানিয়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পথে এগোচ্ছে ব্রিটেন। মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ মন্ত্রী।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড দায়িত্ব নেওয়ার প্রায় ছয় সপ্তাহের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে সরকারের নীতিতে নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার হাউস অব কমন্সে ইসরায়েল ও সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধানে দ্বি-রাষ্ট্র সমাধানের গুরুত্ব তুলে ধরেন তিনি।

মিলিব্যান্ড এর আগে পশ্চিম তীরে ইসরায়েলের প্রস্তাবিত ‘ই১’ বসতি প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার মতে, এই প্রকল্প ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের জন্য নির্ধারিত ভূখণ্ডের ওপর দিয়ে যাবে এবং এ ধরনের বসতি সম্প্রসারণ দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে।

তবে সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ব্রিটিশ পেনশনমন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন। তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী আজ পরে সংসদে এ বিষয়ে একটি বিবৃতি দেবেন।”

সাম্প্রতিক সপ্তাহ ও মাসগুলোতে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ব্রিটেনসহ বিশ্বের অধিকাংশ সরকার আন্তর্জাতিক আইনের অধীনে পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করে। তাদের মতে, পশ্চিম তীর ইসরায়েলি সামরিক দখলে থাকা এলাকা।

তবে ইসরায়েল পশ্চিম তীরকে ‘দখলকৃত’ এলাকা হিসেবে স্বীকার করে না। দেশটির দাবি, এটি একটি ‘বিতর্কিত’ ভূখণ্ড এবং এই ভূমির সঙ্গে ইহুদিদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

সম্ভাব্য ব্রিটিশ বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালের আলো/এসএ

Link copied!