Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:১৬ পিএম

পাকিস্তানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান প্রথমদিনের আলোচনা শেষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:১৬ পিএম

পাকিস্তানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান প্রথমদিনের আলোচনা শেষ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির কর্মকর্তাদের উপস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন শুরুতে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা পরোক্ষভাবে চলছিল। সে সময় দুই পক্ষ আলাদা কক্ষে অবস্থান করছিল এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরা বার্তা আদান-প্রদান করছিলেন।

তবে সন্ধ্যায় বিষয়টিতে নতুন মোড় নেয়। মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে আল-জাজিরা জানায়, এবার দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। আলোচনার টেবিলে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটাই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক করেছেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি’র খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে সরাসরি আলোচনা করছেন। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতি, পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা এবং বৈশ্বিক নেতাদের ইতিবাচক বার্তা—সব মিলিয়ে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা আরও জোরালো হয়েছে বলে দাবি করা হয়।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে, ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্য শীর্ষ কর্মকর্তারা।

সূত্র: বিবিসি বাংলা, আল-জাজিরা

কালের আলো/আরডি/এমডিএইচ

Link copied!