Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৫:২৪ পিএম

কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ বাড়াতে বড় ঋণ সহজমোবাইলের

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৫:২৪ পিএম

কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ বাড়াতে বড় ঋণ সহজমোবাইলের

বাংলাদেশে আর্থিক সেবার বাইরে থাকা মানুষের স্মার্টফোন কেনার সুযোগ বাড়াতে আড়াই কোটি ডলারের ঋণসুবিধা নিতে যাচ্ছে সহজমোবাইল। এ লক্ষ্যে অ্যালমার সঙ্গে ঋণসুবিধার চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রভিত্তিক হোল্ডিং কোম্পানি এইচআর কনসোর্টিয়া ইউএসএর মাধ্যমে পর্যায়ক্রমে সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ ডলার ঋণ নিতে পারবে সহজমোবাইল।

বিকন পিক পার্টনারসের নেতৃত্বে এই অর্থায়নের মাধ্যমে গ্রাহকদের কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দেওয়া হবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, নারী ও গ্রামীণ জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় আনাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

২০২৭ সালের মধ্যে ১০ লাখ গ্রাহককে অর্থায়নের লক্ষ্য
২০২৪ সালে কার্যক্রম শুরুর পর থেকে সহজমোবাইল দেশের ৩ হাজার ৩০০টির বেশি খুচরা বিক্রেতা অংশীদারের মাধ্যমে লাখো গ্রাহককে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিয়েছে। এবার আন্তর্জাতিক অর্থায়ন ও নিজস্ব প্রযুক্তির সহায়তায় কার্যক্রম আরও বিস্তৃত করতে চায় প্রতিষ্ঠানটি।

সহজমোবাইলের লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে ১০ লাখ গ্রাহককে স্মার্টফোন কেনার জন্য অর্থায়ন করা। এ উদ্যোগের মাধ্যমে বিশেষ করে নারী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের ডিজিটাল সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাফসান ফয়েজ বলেন, এ অঞ্চলের ঋণবাজারে বিপুল সম্ভাবনা রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও মনোযোগ পেলে এ বাজারে আর্থিক সেবার ঘাটতি কমানো সম্ভব। ঋণের চাহিদা থাকা সত্ত্বেও অনেক মানুষ এখনো প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ থেকে বঞ্চিত।

তিনি বলেন, নতুন অর্থায়ন সহজমোবাইলের প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি স্মার্টফোন কেনার মাধ্যমে বাংলাদেশের সাধারণ ঋণগ্রহীতাদের সঙ্গে আন্তর্জাতিক মূলধনের সংযোগ তৈরিতে সহায়তা করবে।

সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগট
সহজমোবাইলের মাধ্যমে একজন গ্রাহক সাধারণত স্মার্টফোন কেনার জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণসুবিধা পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে এই ঋণের পরিমাণ দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে। ঋণ পরিশোধের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ছয় থেকে নয় মাস।

ঋণ পেতে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কিছু নথি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের ঋণযোগ্যতা যাচাই এবং বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও খুচরা বিক্রয়মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

মূলধন, ঋণযোগ্যতা যাচাই এবং স্থানীয় বিতরণব্যবস্থাকে একসঙ্গে কাজে লাগিয়ে দায়িত্বশীল ঋণদানের চর্চা বজায় রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি
সহজমোবাইল বিডি লিমিটেড বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র পেয়েছে। পরীক্ষামূলক এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে যাঁদের নিজস্ব স্মার্টফোন নেই, এমন নিম্ন আয়ের মানুষকে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সুবিধাবঞ্চিত এলাকাগুলোও এ উদ্যোগের আওতায় আসবে। নির্ধারিত পরিচালন শর্ত ও নিয়মিত পর্যবেক্ষণের মধ্য দিয়ে কার্যক্রমটি পরিচালিত হবে।

সহজমোবাইলের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু আল মোতালিব বলেন, বাংলাদেশকে ডিজিটাল করার প্রথম ধাপ হলো মানুষকে সংযুক্ত করা। গ্রামের একজন মানুষের জন্য স্মার্টফোন কাজ খোঁজা, ক্রেতার কাছে পৌঁছানো, অর্থ গ্রহণ এবং জরুরি সেবা পাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।

তিনি আরও বলেন, আয় বাড়াতে সহায়ক এমন একটি সম্পদ কেনার জন্য মানুষকে অর্থায়নের সুযোগ দিতে চান তাঁরা। এ ক্ষেত্রে নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ স্মার্টফোন অর্থায়নের বাজারে এখনো তাঁদের বড় একটি অংশ সেবাবঞ্চিত।

অভিজ্ঞ ব্যবস্থাপনা দল ও নিজস্ব প্রযুক্তিত
সহজমোবাইলের ব্যবস্থাপনা দলে আন্তর্জাতিক ঋণদান, ঋণ ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা রয়েছেন। তাঁদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতার মধ্যে রয়েছে গুগেনহেইম পার্টনারস, বিএডব্লিউএজি, গুগল, কোয়ালিয়া, ম্যাকুয়ের, ব্ল্যাকরক ও কিয়াভি। পাশাপাশি সহপ্রতিষ্ঠাতা আবু আল মোতালিবের বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির দাবি, নিজস্ব প্রযুক্তি, আন্তর্জাতিক অর্থায়ন এবং স্থানীয় বিক্রয় নেটওয়ার্ককে কাজে লাগিয়ে স্মার্টফোন কেনার অর্থায়ন আরও সহজ করা সম্ভব হবে। এর ফলে প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষের জন্যও ডিজিটাল ডিভাইস কেনার সুযোগ বাড়বে।

কালের আলো/এসএ/টিসি

Link copied!