Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৩:৩৬ পিএম

শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পাঠানো হবে কারাগারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৩:৩৬ পিএম

শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পাঠানো হবে কারাগারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের প্রতিটিই বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত। তাই শেখ হাসিনা এসব মিশনের যেকোনোটিতে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, তার ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে।

দেশে ফিরলে পাঠানো হবে কেন্দ্রীয় কারাগারে

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটবে না।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইল পাঠানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধানে এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাকে পাসপোর্ট, এনআইডি বা এ ধরনের কোনো সুবিধা দিতে বাধ্য নয়।

ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে।

শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে রাজনৈতিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা এলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। আইন তার নিজস্ব গতিতে চলবে।

বাংলাদেশ হাইকমিশনের শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা নেই। তবে বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনোটিতে গেলে তাকে গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!