Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৪:৫১ পিএম

রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৪:৫১ পিএম

রমজানে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ১০টি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় আমদানিকারকেরা সর্বোচ্চ ৯০ দিন বা তিন মাসের ঋণ সুবিধায় এসব পণ্য আমদানি করতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে। নতুন এ নির্দেশনার ফলে আমদানিকারকেরা নির্ধারিত পণ্যগুলো আমদানির ক্ষেত্রে সরবরাহকারীদের কাছ থেকে সর্বোচ্চ তিন মাসের বাকিতে পণ্য কেনার সুযোগ পাবেন।

যেসব পণ্য আমদানিতে মিলবে সুবিধা
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে মোট ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির সুবিধা দেওয়া হয়েছে। পণ্যগুলো হলো—চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর। রমজান মাসে এসব পণ্যের চাহিদা সাধারণ সময়ের তুলনায় বেড়ে যায়। বিশেষ করে ছোলা, ডাল, চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ ও খেজুরের মতো পণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়। ফলে এসব পণ্যের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সুবিধা কার্যকর থাকবে ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) নাসিমা সুলতানার স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, ১০টি পণ্যের বাণিজ্যিক আমদানিতে ৯০ দিনের বাকিতে আমদানির এ সুবিধা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নতুন সুবিধার পাশাপাশি আগের নির্দেশনাগুলোও বহাল থাকবে।

ব্যাংকগুলোকে দ্রুত নির্দেশনা জানাতে বলা হয়েছে
বাংলাদেশ ব্যাংক দেশের অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন এ সুবিধার বিষয়ে দ্রুত অবহিত করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে আমদানিকারকেরা পণ্য আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধের জন্য অতিরিক্ত সময় পাবেন। এতে আমদানির অর্থায়নে সাময়িক চাপ কমার পাশাপাশি রমজানের আগে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে। তবে বাজারে পণ্যের দাম কতটা সহনীয় থাকবে, তা আমদানির পরিমাণ, সরবরাহ পরিস্থিতি, পরিবহন ব্যয় এবং বাজার ব্যবস্থাপনার ওপরও নির্ভর করবে।

কালের আলো/এসএ/এমএসআইপি


 

Link copied!