Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৩:১৪ পিএম

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৩:১৪ পিএম

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। সব মিলিয়ে অভ্যন্তরীণ বাজার থেকে মোট সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

ধান-চাল সংগ্রহ শুরু ১৪ নভেম্বর
খাদ্যমন্ত্রী জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরকারের এ সংগ্রহ কার্যক্রমের আওতায় নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে সিদ্ধ ও আতপ চাল কেনা হবে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!