Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১১:২৪ এএম

শেয়ারবাজারে ইতিবাচক ধারা, ডিএসইএক্স বাড়ল ২৬ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১১:২৪ এএম

শেয়ারবাজারে ইতিবাচক ধারা, ডিএসইএক্স বাড়ল ২৬ পয়েন্ট

সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। দিনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে ৫৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়ায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট ৫৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪২টির শেয়ারের দাম বেড়েছে, ৩৮টির কমেছে এবং ৩৫টির দাম অপরিবর্তিত ছিল।

সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে রয়েছে সার্প ইন্ডাস্ট্রি, মতিন স্পিনিং, ফার কেমিক্যাল, এশিয়াটিক ল্যাব, আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটার্স, ব্র্যাক ব্যাংক, ইভেন্সি টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল ও প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।দিনের লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বাড়ে। এরপরও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর, সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করছিল। পরে সকাল সাড়ে ১০টায় সূচকটি ৫ হাজার ৪৪৯ পয়েন্টে দাঁড়ায়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। সকাল সাড়ে ১০টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আগের অবস্থানের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়ায়। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪টির শেয়ারের দাম বেড়েছে, ৪টির কমেছে এবং ১টির দাম অপরিবর্তিত ছিল।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!