Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৪:১৬ এএম

নাহিদ ইসলাম

শুধু আওয়ামী লীগ ঠেকাতে জাতীয় ঐক্যে যাবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৪:১৬ এএম

শুধু আওয়ামী লীগ ঠেকাতে জাতীয় ঐক্যে যাবে না এনসিপি

শুধু আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে জাতীয় ঐক্যের উদ্যোগে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সুস্পষ্ট ভিত্তি, রাজনৈতিক অঙ্গীকার এবং সরকারের আন্তরিকতা থাকতে হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে আপত্তি এনসিপির
নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলা হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে—এমন কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

সংলাপে সাড়া দিতে প্রস্তুত এনসিপি
দেশে চলমান সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারপ্রধান যখন রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানান, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবশ্যই তাতে সাড়া দেবে। তবে জাতীয় ঐক্যের আগে সরকারকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।

সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেওয়ার দাবি
এনসিপির আহ্বায়ক বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। এসব পদক্ষেপের মাধ্যমে সরকার যে সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়, তা জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট হবে।

সরকারের কাছে অতীতের অঙ্গীকার ভঙ্গের জবাব চান নাহিদ
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা জানতে চায় এনসিপি। জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার প্রয়োজন। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে ঐক্যের প্রক্রিয়া শুরু করতে হবে।

 জাতীয় ঐক্যের জন্য তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু
নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সুষ্ঠু বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারকে সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে।

এসব বিষয়ে সরকার আন্তরিক হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। একই সঙ্গে জাতীয় ঐক্যের বিষয়ে এনসিপির পক্ষ থেকে নিজেদের অবস্থান ও প্রস্তাব সরকারের কাছে তুলে ধরা হবে বলেও জানান দলটির আহ্বায়ক।

কালের আলো/এসআর/এএএন

Link copied!