Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:১৭ পিএম

রোনালদোর বিদায়ে বিশেষ আয়োজন!

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:১৭ পিএম

রোনালদোর বিদায়ে বিশেষ আয়োজন!

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের পর তাঁকে স্মরণীয় বিদায় জানাতে বিশেষ আয়োজন করেছে পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাবেন সতীর্থ ও সমর্থকেরা। ম্যাচের আগে পর্তুগালের সব খেলোয়াড়ের গায়ে থাকবে তাঁর বিখ্যাত ৭ নম্বর জার্সি। আর ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালি দিয়ে সাবেক অধিনায়ককে সম্মান জানাবেন গ্যালারিতে থাকা দর্শকেরা।

সতীর্থদের গায়ে রোনালদোর ৭ নম্বর জার্সি
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘দিওরিও দে নোতিসিয়াস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে মাঠে প্রবেশের সময় পর্তুগালের সব খেলোয়াড় রোনালদোর ৭ নম্বর জার্সি পরবেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের বেশির ভাগ সময় এই নম্বরের জার্সি গায়েই মাঠ মাতিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা, জাতীয় দলের কোচ হোর্হে জেসুস এবং অভিজ্ঞ ফুটবলার বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস ও ব্রুনো ফার্নান্দেসের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সপ্তম মিনিটে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবেন সমর্থকেরা
শুধু সতীর্থরাই নন, গ্যালারিতে থাকা সমর্থকেরাও রোনালদোকে বিশেষভাবে বিদায় জানাবেন। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সম্মান জানাবেন। এই আয়োজনের জন্য উয়েফার অনুমতিও নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে পর্তুগিজ সংবাদমাধ্যমটি।

এ ছাড়া জাতীয় দলের অনুশীলনকেন্দ্র ‘সিদাদে দো ফুটবলে’ রোনালদোর ব্যবহৃত কক্ষটি আপাতত ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম বিরতিতে দলের সঙ্গে তাঁর উপস্থিতির স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ।

২৩ বছরে ২৩৪ ম্যাচ, গোল ১৪৬টি
গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। ২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে অভিষেকের পর ২৩ বছরের ক্যারিয়ারে দেশের জার্সিতে ২৩৪ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১৪৬টি। পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন এই তারকা।

রোনালদোবিহীন নতুন অধ্যায়ের চ্যালেঞ্জ
রোনালদোকে বিদায় জানানোর পাশাপাশি নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও অপেক্ষা করছে পর্তুগালের সামনে। কোচ হোর্হে জেসুসকে এখন দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই নতুন পরিকল্পনা সাজাতে হবে। ব্রুনো ফার্নান্দেস ও বার্নার্দো সিলভার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর নেতৃত্বের বাড়তি দায়িত্ব পড়তে পারে।

রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুটি উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে পর্তুগাল। তাঁর বিদায়ে দেশটির ফুটবলে একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটছে। তবে আবেগঘন বিদায় আয়োজনের পাশাপাশি ডেনমার্কের বিপক্ষে জয়ের ধারাও ধরে রাখতে চাইবে দলটি।

কালের আলো/এসএ/এসএআর

Link copied!