Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১০:১৯ পিএম

সেনা মালঞ্চে জাতির সূর্য সন্তানদের মিলনমেলা

কালের আলো ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১০:১৯ পিএম

সেনা মালঞ্চে জাতির সূর্য সন্তানদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আপোসহীন ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করা দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরই পবিত্র মাহে রমজানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। এবারো এই আয়োজনটি কার্যত স্বাধীনতার সূর্য ছিনিয়ে নিয়ে আসা জাতির বীর সন্তানদের এক মিলনমেলায় রূপ নেয়। নতুন মাত্রা যোগ করে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ।

এই মিলনমেলায় দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় পথচলার অমিয় বাণীই উচ্চারণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে অনন্য এই মিলন মোহনায় সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধ, বিডিআর হত্যাকাণ্ড ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

ইফতার মাহফিলের অনুষ্ঠান মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানসহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ইফতার মাহফিল ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেই সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সেনাপ্রধান তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখেই কথা শুনেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালের আলো/এমএএএমকে

Link copied!