Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১০:৫৯ এএম

সিলেটের ‘আফসা হক ডেইরি ফার্ম’ পেল জাতীয় স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১০:৫৯ এএম

সিলেটের ‘আফসা হক ডেইরি ফার্ম’ পেল জাতীয় স্বীকৃতি

দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি উদ্যোক্তা হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে প্রতিষ্ঠিত তাঁর ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে জাতীয় পর্যায়ের সেরা খামারির সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।

সিলেটে গড়ে তুলেছেন ডেইরি ফার্ম

সিলেট নগরের এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পশু নিয়ে গড়ে তোলা হয়েছে খামারটি।

খামারটির পরিচালনা, উৎপাদন ও সামগ্রিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই জাতীয় পর্যায়ে এ পুরস্কার পেয়েছেন আরিফুল হক চৌধুরী।

খামারিদের সমস্যা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর কাছে

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশের খামারিদের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি। এ সময় খামারিদের জন্য প্রণোদনা বাড়ানো এবং সরকারি সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে খামার প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে জাতীয় স্বীকৃতি অর্জন তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যোগ করেছে। সিলেটের একটি খামার জাতীয় পর্যায়ে সেরা হিসেবে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!