Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০১:২১ পিএম

ধর্মঘট করে এলপিজির দাম বাড়ানো সহ্য করা হবে না: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০১:২১ পিএম

ধর্মঘট করে এলপিজির দাম বাড়ানো সহ্য করা হবে না: মন্ত্রী

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) অপারেটররা ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।

মন্ত্রী বলেন, এলপিজি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এ ধরনের পণ্য নিয়ে ধর্মঘট করে মূল্য বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না। এ বিষয়ে ১৯৫৬ সালের আইন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপারেটররা ধর্মঘট প্রত্যাহার না করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ধর্মঘটের কারণে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা সহ্য করা হবে না। জনগণের আস্থা নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। তাই সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

জ্বালানি খাতের বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করছে। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় রাখার চেষ্টা করছে সরকার।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে এলপিজি নিয়ে ধর্মঘটের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আইন প্রয়োগের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানির সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিবেচনায় সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!