ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ও মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মাদ মুইজ্জু। তাঁদের এ সফরকে কেন্দ্র করে ডিসেম্বর মাসে ঢাকায় দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের আগমন ঘটছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে শীত আসা নিশ্চিত। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করেন।
হুমায়ুন কবির বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসবেন, মালদ্বীপের রাষ্ট্রপতিও আসবেন। এবার তো আমাদের বিজয় দিবস। ডিসেম্বর আমাদের আনন্দের মাস।’
সফরের তারিখ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৭ ও ৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
অন্যদিকে, আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মাদ মুইজ্জু।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি








-20261126135523.jpg)








-20261124163219.jpg)

-20261123114953.jpg)
