তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরা আবারও বৈঠকে বসতে যাচ্ছেন। এবার বৈঠকটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) দুই দিনের এই আলোচনায় অংশ নেবেন সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত আগস্টে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তিন দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। পরে এটি ‘মক্কা চুক্তি’ নামে পরিচিতি পায়। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তেজনার মধ্যে সৌদি আরবের উদ্যোগে এই চুক্তি সম্পন্ন হয়েছিল।
আক্রমণের শিকার হলে পাশে দাঁড়াবে তিন দেশ
মক্কা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, তিন দেশের কোনো একটি সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে আক্রান্ত দেশকে সহায়তা করতে অন্য দুই দেশ এগিয়ে আসবে। অর্থাৎ কোনো একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সম্মিলিতভাবে তা মোকাবিলার অঙ্গীকার রয়েছে চুক্তিতে।
সামরিক ও কৌশলগত দিক থেকে তিনটি দেশই গুরুত্বপূর্ণ। তুরস্ক ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য এবং জোটটির দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী। সৌদি আরব মুসলিম বিশ্বের প্রধান দুই পবিত্র শহর মক্কা ও মদিনার অবস্থানস্থল। একই সঙ্গে দেশটি বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারকদের একটি। অন্যদিকে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ।
সৌদি আরবের নিরাপত্তায় সহযোগিতা
চুক্তি স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তৈরি হয়। এরপর সৌদি ভূখণ্ড লক্ষ্য করে একাধিকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা।
এমন পরিস্থিতিতে তুরস্ক ও পাকিস্তান সৌদি আরবকে সহায়তার উদ্যোগ নেয়। তবে ইয়েমেনে সরাসরি কোনো হামলায় অংশ নিচ্ছে না দেশ দুটি। বরং সৌদি আরবের ওপর চালানো হামলা প্রতিহত করতে সহযোগিতা করছে তারা।
নতুন বৈঠকে গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা
ইসলামাবাদের আসন্ন বৈঠকে তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, সৌদি আরবের নিরাপত্তা এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। দুই দিনের এই বৈঠকের মধ্য দিয়ে তিন দেশের নিরাপত্তা সহযোগিতা কীভাবে এগিয়ে যায়, সেদিকে নজর থাকবে আঞ্চলিক পর্যবেক্ষকদের।
কালের আলো/এসএ/জেএন







-20261126135523.jpg)










-20261124163219.jpg)

