Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০১:৩৯ পিএম

টেস্টে বাংলাদেশের প্রথম সাত হাজারি মুশফিক, শতরানের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০১:৩৯ পিএম

টেস্টে বাংলাদেশের প্রথম সাত হাজারি মুশফিক, শতরানের পথে বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দল। এরই মধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।

টেস্টে বাংলাদেশের প্রথম সাত হাজারি মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে জোমেল ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন তিনি।

টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের। তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। মুশফিকের এই মাইলফলক দেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস হয়ে থাকল।

হৃদয়-মুশফিকের জুটিতে শতরান
দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে বাংলাদেশের রান তিন অঙ্ক ছুঁয়েছে। ৪০ রানে নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। সর্বশেষ তথ্য অনুযায়ী, হৃদয় ৪২ এবং মুশফিক ২২ রানে ব্যাট করছিলেন। তাঁদের জুটিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ইনিংস।

এর আগে দ্বিতীয় সেশনেও দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ চালিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে হৃদয় ও মুশফিক অতিরিক্ত রক্ষণাত্মক না হয়ে স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করেন।

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা
সিলেট টেস্ট শেষ করেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

এই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। পাশাপাশি ফিরেছেন নাঈম শেখ।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!