Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৫:১৭ পিএম

বিয়ের সাজে হাতে পিস্তল, ফারিণের রহস্য ‘ডাকাতিয়া বাঁশি’

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৫:১৭ পিএম

বিয়ের সাজে হাতে পিস্তল, ফারিণের রহস্য ‘ডাকাতিয়া বাঁশি’

বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ, হাতে পিস্তল। তাঁকে ঘিরে রয়েছেন তিন তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এমন কিছু ছবি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। তবে ছবিগুলো কোনো সিনেমার দৃশ্য নয়, চরকি অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র প্রচারণার অংশ। সিরিজটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) চরকির পক্ষ থেকে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় অভিনয়শিল্পীদের নতুন লুক। ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

ডার্ক কমেডিতে নতুন অভিজ্ঞতা ফারিণের
‘ডাকাতিয়া বাঁশি’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। সিরিজে ফারিণের সঙ্গে অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। নিজের চরিত্র সম্পর্কে অভিনেত্রী বলেন, নামের মতো চরিত্রটিও ব্যতিক্রমী। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজে তাঁর চরিত্রেরও অনেক অন্ধকার দিক রয়েছে। এর আগে কমেডি চরিত্রে অভিনয় না করলেও এবারই প্রথম এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁর।

ফারিণ জানান, ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্যনির্ভর কাজ অনেক হচ্ছে। তাই এবার একটু ভিন্ন স্বাদের ডার্ক কমেডিতে অভিনয় করতে চেয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, দর্শকেরাও সিরিজটিতে নতুন ধরনের বিনোদন পাবেন।

চরকির লক্ষ্য ভিন্ন স্বাদের গল্প
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার ও মিস্ট্রি ঘরানার কাজ তুলনামূলক বেশি দেখা গেলেও ডার্ক কমেডি খুব একটা তৈরি হয় না। দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতেই এমন গল্প নিয়ে আসার উদ্যোগ নিয়েছে চরকি। তিনি বলেন, চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দেওয়ার চেষ্টা করে আসছে। তাঁর আশা, ছকভাঙা এই সিরিজ দর্শকদের নতুন ধরনের আনন্দ দেবে।

চরিত্র নিয়ে রহস্য রাখতে চান অভিনয়শিল্পীরা
সিরিজের প্রচারণামূলক ছবিতে বন্দুক হাতে দেখা গেছে এরফান মৃধা শিবলুকে। তবে ছবি দেখে তাঁর চরিত্র সম্পর্কে আগেভাগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে মনে করেন তিনি। শিবলুর ভাষায়, গল্পটি মজার হলেও তাঁর চরিত্রের মধ্যে রয়েছে নানা রহস্য। পরিস্থিতি অনুযায়ী চরিত্রটির রূপ বদলায়।

গল্পে একটি পরিবারের সম্পর্কের বিষয়টিও রয়েছে, যা তাঁর কাছে বিশেষ ভালো লেগেছে বলে জানান এই অভিনেতা ও সংগীতশিল্পী। অন্যদিকে পার্থ শেখের কাছেও সিরিজটি অভিনয়ের নতুন অভিজ্ঞতা। তাঁর চরিত্রের মনস্তত্ত্ব ও নানা স্তর নিয়ে কাজ করছেন তিনি। পার্থ জানান, চরিত্রটিতে এমন কিছু দিক রয়েছে, যা আগে অভিনয়ে মোকাবিলা করতে হয়নি।

দীর্ঘ বিরতির পর সিরিজ নির্মাণে রাফাত
দীর্ঘ বিরতির পর ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে ওটিটিতে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। তাঁর মতে, সিরিজ নির্মাণের বড় চ্যালেঞ্জ হলো প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখা। পর্বের শেষে এমন কিছু রাখতে হয়, যাতে দর্শক পরের পর্ব দেখার অপেক্ষায় থাকেন।

নির্মাতা জানান, গল্পে একের পর এক অপ্রত্যাশিত মোড় রয়েছে। ডার্ক কমেডি তাঁর পরিচিত ঘরানা হওয়ায় এই চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়েছেন তিনি।চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাও জানিয়েছেন, ‘ডাকাতিয়া বাঁশি’ প্রচলিত অর্থে থ্রিলার নয়। তবে গল্পের বিভিন্ন ঘটনা ও অপ্রত্যাশিত মুহূর্ত দর্শকদের চমকে দিতে পারে।

কালের আলো/এসএ/জেএন


 

Link copied!