Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৪:৪৭ পিএম

দেশে ফিরেই ‘নিঃস্ব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হচ্ছেন শাকিব

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৪:৪৭ পিএম

দেশে ফিরেই ‘নিঃস্ব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হচ্ছেন শাকিব

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত কাজ সেরেছেন তিনি। গত শনিবার নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন এই অভিনেতা। গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা ছিল। আগামী ১২ নভেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন শাকিব। এরপরই নতুন সিনেমা ‘নিঃস্ব’-এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

ঢাকায় শুরু, শুটিং হবে কলকাতায়
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় আগামী সপ্তাহে ঢাকায় শুরু হবে ‘নিঃস্ব’ সিনেমার শুটিং। সেখানে দুই দিন কাজ করার পর পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতা। এরপর সেখানে টানা এক মাসের বেশি সময় ধরে চলবে শুটিং।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য ইধিকা পালের নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ ছাড়া খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য বলিউডের একজন অভিনেতার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা
গত বছর মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার পর আবারও পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে জুটি বাঁধছেন শাকিব। অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘নিঃস্ব’। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘মহব্বত’ নিয়েও ব্যস্ততা
এদিকে হিমেল আশরাফের পরিচালনায় ‘মহব্বত’ সিনেমার কাজও রয়েছে শাকিবের হাতে। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারও এই পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি অভিনয় করবেন বলে জোর গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

কালের আলো/এসএ/জেএন


 

Link copied!