Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৫:২৮ পিএম

জয়া-মৌসুমী-অর্শাকে নিয়ে শবনম ফারিয়ার অকপট প্রশংসা

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৫:২৮ পিএম

জয়া-মৌসুমী-অর্শাকে নিয়ে শবনম ফারিয়ার অকপট প্রশংসা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার দেশের একঝাঁক গুণী ও রুচিশীল অভিনেত্রীকে নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে জয়া আহসান, সানজিদা প্রীতি, মৌসুমি হামিদ, নাজিয়া হক অর্শাসহ বেশ কয়েকজন শিল্পীর অভিনয়দক্ষতা, ব্যক্তিত্ব ও রুচির প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে দেশের বিনোদন অঙ্গনে দর্শকদের আগ্রহের ধরন নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন।

জয়া আহসানের রূপ, অভিনয় ও রুচির প্রশংসা
পোস্টের শুরুতে ফারিয়া বলেন, দেশে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যাঁরা শুধু অভিনয়েই মনোযোগী। অপ্রয়োজনীয় কোনো ‘এন্টারটেইনমেন্ট’ তৈরি করেন না। আর সে কারণেই হয়তো সাধারণ দর্শকের কাছে তাঁদের নিয়ে আগ্রহ তুলনামূলক কম।

নিজের পছন্দের অভিনেত্রীদের তালিকায় জয়া আহসানের প্রশংসা করে ফারিয়া লেখেন, রূপ, অভিনয় ও ব্যবহারে জয়া অসাধারণ। অভিনয়ের বাইরেও তাঁর পোষা প্রাণী, গাছপালা ও বাগানবাড়ি রয়েছে। ফ্যাশন সচেতনদের জন্য জয়া আহসানের ব্যাগ, ঘড়ি ও জামদানির সংগ্রহও চোখে পড়ার মতো বলে মন্তব্য করেন তিনি।

সানজিদা প্রীতি ও মৌসুমি হামিদকে নিয়ে মুগ্ধতা
সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করে ফারিয়া জানান, অভিনয় শুরুর আগে তাঁর অভিনীত ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজ দুটি দেখেছিলেন। বিশেষ করে ‘স্পর্শের বাইরে’ সিরিজে সানজিদার অভিনয় তাঁকে মুগ্ধ করেছে। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ‘কলিংবেল’ সিরিজে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন ফারিয়া। সানজিদাকে স্বল্পভাষী ও মনোযোগী অভিনেত্রী হিসেবে উল্লেখ করেন তিনি।

নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমি হামিদের অভিনয় তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে বলেও জানান ফারিয়া। মৌসুমিকে অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী উল্লেখ করে তাঁর অভিনয়দক্ষতার প্রশংসা করেন। পাশাপাশি তাঁকে চঞ্চল ও হাসিখুশি মানুষ হিসেবেও বর্ণনা করেন।

অর্শার অভিনয় দেখে নিজের সিদ্ধান্ত নিয়ে স্বস্তি
নাজিয়া হক অর্শার চোখের ভাষায় অভিনয় ফুটিয়ে তোলার দক্ষতার প্রশংসা করেন ফারিয়া। সুবর্ণা মুস্তাফার পর অর্শার মধ্যেই এমন বিরল গুণ দেখেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে একটি নাটকের শিডিউল নিয়ে পুরোনো ঘটনার কথা তুলে ধরেন অভিনেত্রী। কয়েক বছর আগে শিহাব ভাইয়ের একটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শিডিউল দিতে না পারায় কাজটি করতে পারেননি। পরে সেই নাটকে অভিনয় করেন অর্শা। নাটকটি দেখে ফারিয়ার মনে হয়েছিল, অর্শা যেভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন, তিনি নিজে হয়তো সেভাবে চরিত্রটির প্রতি সুবিচার করতে পারতেন না।

বিন্দু, ঈশিতাসহ আরও যাঁদের প্রশংসা
ফিটনেস ও ফ্যাশন সচেতনতার জন্য বিন্দুর প্রশংসা করেছেন ফারিয়া। তাঁর মতে, কোথায় কতটুকু কথা বলতে হয় এবং কী ধরনের পোশাক পরতে হয়, তা বিন্দু ভালো বোঝেন। এ ছাড়া ছোটবেলা থেকেই ঈশিতা তাঁর প্রিয় অভিনেত্রী। ঈশিতা যা-ই করেন, তা-ই তাঁর ভালো লাগে বলে উল্লেখ করেন ফারিয়া।

এ তালিকায় আরও রয়েছেন বিপাশা হায়াৎ, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম ও নাজিফা তুষি। তাঁদের অভিনয়দক্ষতারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

দর্শকের আগ্রহ নিয়ে ফারিয়ার আক্ষেপ
পোস্টের শেষ দিকে দেশের বিনোদন অঙ্গনের দর্শক-আগ্রহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শবনম ফারিয়া। তাঁর মতে, পোশাকের দাম কিংবা বাহ্যিক প্রচারণার বাইরেও দেশে অনেক বুদ্ধিমতী, রুচিশীল ও সুন্দরভাবে কথা বলতে জানা অভিনেত্রী রয়েছেন। কিন্তু দর্শকেরা অনেক সময় গুরুত্বহীন বিষয় নিয়ে বেশি মাতামাতি করেন। এতে শিল্পাঙ্গনে যেন অযোগ্যদেরই জয়জয়কার—এমন ধারণা তৈরি হয় বলে আক্ষেপ করেন তিনি।

কালের আলো/এসএ/ইএকে
 

Link copied!