Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:১৪ পিএম

এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:১৪ পিএম

এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের বৈঠক

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠী এসকে গ্রুপ। প্রতিষ্ঠানটির মতে, মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসানের মতো আন্তর্জাতিক জ্বালানি ও শক্তি কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

প্রকল্পের সম্ভাব্য রূপরেখা তুলে ধরল প্রতিনিধিদল

বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ীতে পরিকল্পিত এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্য অবকাঠামো, কারিগরি দিক এবং বিনিয়োগের রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে সরকার কাজ করছে। বাংলাদেশের বিকাশমান জ্বালানি খাতে এসকে গ্রুপের বিনিয়োগ আগ্রহকে তিনি সাধুবাদ জানান।

প্রস্তাবিত বড় প্রকল্পের প্রাথমিক কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী এসকে গ্রুপ

বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন উদীয়মান গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে নিজেদের আগ্রহের কথা জানান।

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলে ছিলেন শীর্ষস্থানীয় তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ অন্যরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!