Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

রাজশাহী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৫:১৯ পিএম

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজশাহী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৫:১৯ পিএম

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ২০ মে সকাল সাড়ে ৮ টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেটে এই ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগমের স্বামীর নাম রজব আলী। বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনির অসুস্থতার জন্য হাসিনা বেগম ১৫ দিন আগে রাজশাহী আসেন। সকালে তিনি সাতক্ষীরা যাওয়ার জন্য বের হন।

গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতার কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালের আলো/জেএন/এমএসআইপি

Link copied!