Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৮:২৯ পিএম

বীরত্বের দুই প্রজন্ম, একই মঞ্চে সম্মাননা

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৮:২৯ পিএম

বীরত্বের দুই প্রজন্ম, একই মঞ্চে সম্মাননা

একই মঞ্চে মুক্তিযুদ্ধের বীরত্ব আর শান্তিকালীন দায়িত্ব পালনের স্বীকৃতি। এক পাশে স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যরা, অন্য পাশে দেশের সেবায় সাহসিকতা ও পেশাদারত্বের স্বাক্ষর রাখা বর্তমান প্রজন্মের সেনাসদস্যরা। তাঁদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশেষ আয়োজন করল বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত ও বীর সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন তিনি।

  • মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা 
  • শান্তিকালীন সাহসিকতা ও সেবার স্বীকৃতি পেলেন ২৪ সেনাসদস্য

২৪ সেনাসদস্য পেলেন তিন ক্যাটাগরিতে পদক
শান্তিকালীন সময়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ২৪ জন সেনাসদস্যকে তিন ধরনের পদকে ভূষিত করা হয়। তাঁদের মধ্যে ৭ জন পেয়েছেন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি)। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। দায়িত্ব পালনে তাঁদের অবদান ও অর্জনের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধান নিজ হাতে পদক পরিয়ে দেন।

মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মরণ
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। স্বাধীনতা অর্জনে তাঁদের অবদান, সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিবছর এ সংবর্ধনার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখা সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও সম্মানিত করা হয়। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

Link copied!