লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। আগামী ১৯ জানুয়ারি নিজেদের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে আতিথ্য দেবে তারা। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আর্জেন্টিনার নুনিয়েসে ফিরবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।
গুঞ্জনের অবসান, আনুষ্ঠানিক ঘোষণা
মেসির ইন্টার মায়ামির বিপক্ষে রিভার প্লেটের ম্যাচ খেলার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্তিয়ান কিলি গন্সালেসও একে ‘খুবই জোরালো সম্ভাবনা’ বলে মন্তব্য করেছিলেন। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে রিভার প্লেট।
আর্জেন্টিনার মাঠে মেসির প্রথম ক্লাব ম্যাচ
গত ৬ অক্টোবর নুনিয়েসে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলের সমর্থকদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন মেসি। ৩-০ গোলের সেই জয়ে পেনাল্টি থেকে একটি গোলও করেন তিনি। জাতীয় দলের জার্সিতে সেটিই ছিল তাঁর শেষ গোল। তবে আর্জেন্টিনার মাটিতে সেটিই শেষ ম্যাচ কি না, তা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
রিভার প্লেটের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার মাটিতে মেসির প্রথম ক্লাব পর্যায়ের ম্যাচ। এর আগে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় হুয়ান রোমান রিকেলমে এবং নিউওয়েলস ওল্ড বয়েজের মাঠে মাক্সি রদ্রিগেসের বিদায়ী ম্যাচে অংশ নিয়েছেন তিনি। তবে বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টিনার মাটিতে ক্লাব ম্যাচ খেলা হয়নি তাঁর।
রিভার প্লেটের জন্যও গুরুত্বপূর্ণ ম্যাচ
প্রাক্-মৌসুম প্রস্তুতির শেষ দিকে রিভার প্লেটের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বছরের শেষ পর্যন্ত অন্তর্বর্তী কোচের দায়িত্বে থাকা লিওনার্দো পনসিওর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এরপর নতুন অ্যাপেরতুরা টুর্নামেন্টে মাঠে নামার প্রস্তুতি নেবে দলটি।
তবে মনুমেন্তালে সমর্থকদের উচ্ছ্বাস কতটা থাকবে, তা নির্ভর করতে পারে ক্লাবের চলমান ক্লাউসুরা টুর্নামেন্টের ফলের ওপরও। আগামী ২২ নভেম্বর শেষ ষোলোতে লানুসের মুখোমুখি হবে রিভার প্লেট।
২০১৫ সালে বার্সেলোনার হয়ে খেলেছিলেন রিভারের বিপক্ষে
ক্লাব পর্যায়ে আর্জেন্টিনার মাটিতে কখনো না খেললেও রিভার প্লেটের বিপক্ষে আগেই মাঠে নেমেছেন মেসি। ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন ক্লাবটির মুখোমুখি হয়েছিলেন তিনি।
জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে মেসির একটি এবং লুইস সুয়ারেজের দুটি গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বার্সেলোনা। এবার নিজ দেশের মাটিতে রিভার প্লেটের বিপক্ষে মেসির সম্ভাব্য উপস্থিতি ঘিরে তাই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
মাঠে মেসির প্রথম ক্লাব ম্যাচ

কালের আলো/এসএ/এমএস