Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ১২:২৬ পিএম

সৌদি বিমানবন্দরে প্রাণঘাতী হামলা, দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ১২:২৬ পিএম

সৌদি বিমানবন্দরে প্রাণঘাতী হামলা, দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরে চালানো প্রাণঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

হতাহতদের তথ্য সংগ্রহে বাংলাদেশ মিশন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য কাজ করছে মিশন।

বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে বাংলাদেশ।

সহিংসতা বন্ধের আহ্বান

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসামরিক মানুষের জীবন ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

পাশাপাশি চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সহিংসতা বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে ঢাকা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!