সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজন হলে বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদক সচিব বলেন, অনুসন্ধানে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতেই আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পরবর্তী ধাপে যাওয়া হয়েছে। তবে অনুসন্ধান এখনো শেষ হয়নি। তদন্তে আরও যেসব তথ্য পাওয়া যাবে, সেগুলোর ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, দুদক নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে আইন ও নির্ধারিত অনুসন্ধান প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান খান বলেন, আইনি প্রক্রিয়ায় প্রয়োজন হলে বিদেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলআর) পাঠানো হবে।
তিনি জানান, যেসব দেশে অর্থ পাচারের অভিযোগের কথা বলা হয়েছে, অনুসন্ধানে প্রয়োজন দেখা দিলে সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হতে পারে। তবে অভিযোগের সত্যতা যাচাই করে এর সারবত্তা পাওয়া গেলেই পরবর্তী ধাপে অগ্রসর হবে দুদক।
দুদক সচিব আরও বলেন, অনুসন্ধান ও তদন্ত থেকে পাওয়া ফলাফলই পরবর্তী সিদ্ধান্তের ভিত্তি হবে। কমিশন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।
কালের আলো/এমএসআইপি







-20261121124413.jpg)
-20261121124015.jpg)







-20261119145050.jpg)



