Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৪০ পিএম

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৪০ পিএম

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ইরানের এই নতুন হামলায় দেশটিতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‌‌আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬টি ড্রোন ভূপাতিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০৬টি ড্রোন প্রতিহত করেছে।

চলমান এই যুদ্ধে ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার সকালের দিকে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা রোববার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‌‌‘‘লাহাভ ৪৩৩’’ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘‘জিলাত’’ লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছেন।

তবে ওই বিবৃতিতে হামলার শিকার স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

সূত্র: এএফপি, আল জাজিরা।

কালের আলো/আরডি/এমডিএইচ

Link copied!