আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেননি তিনি। প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন মাহি।
ফেসবুক পোস্টে ভক্তদের ভালোবাসা, দোয়া ও ভোটের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। মাহি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন, সত্যিই আমি কৃতজ্ঞ।’
নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়ে মাহি বলেন, বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করতে কোনো কমতি রাখেননি তিনি। দেশবাসী যেভাবে দিনরাত তাঁর পাশে থেকেছেন, তা কখনো ভুলবেন না। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ
মাহি লেখেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দুঃখিত, আমি যদি আপনাদের ততটা গর্বিত করতে না পেরে থাকি, যতটা আপনারা আশা করেছিলেন।’
ব্যর্থতাকে শেষ মনে করছেন না মাহি
প্রতিযোগিতায় প্রত্যাশিত ফল না পেলেও এটিকে জীবনের শেষ মনে করছেন না মাহি। বরং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি। তাঁর ভাষায়, জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না। কিন্তু তাই বলে সেই চেষ্টার মূল্য কমে যায় না। কিছু অভিজ্ঞতা ও অনুভূতি সারা জীবন মনে থেকে যায়।
দেশবাসীর ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করে মাহি বলেন, বাংলাদেশ তাঁর পরিচয় ও গর্ব। মানুষের ভালোবাসা নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চান তিনি। তাঁকে বিশ্বাস করা এবং পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান এই অভিনেত্রী।
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার
এদিকে ৭৫তম মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী প্রতিযোগী জেনিফার ব্যারেটো। দীর্ঘ দুই দশক পর নিজ দেশের মাটিতে এই শিরোপা জিতেছে পুয়ের্তো রিকো। প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
কালের আলো/এসএ/জেএন



-6b052df2e53ea-20261125074514.webp)












-20261124163219.jpg)


