Kaler Alo
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৪:১০ পিএম

জামিন পেয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৪:১০ পিএম

জামিন পেয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার পর এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। একপর্যায়ে ওই সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তাঁকে গালাগাল করেন পরীমনি। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।

আত্মসমর্পণের পর জামিন
মামলায় আত্মসমর্পণ করতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আদালতে উপস্থিত হন পরীমনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ১১ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী।

পরে বেলা ১১টা ৪১ মিনিটে এজলাসে উপস্থিত হন তিনি। তাঁর উপস্থিতিতেই জামিন আবেদনের শুনানি শুরু হয়। এ সময় পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডা

সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় পরীমনি


শুনানি শেষে দুপুর ১২টার দিকে আদালত থেকে বের হন পরীমনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে গাড়িতে ওঠার সময় এক সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ তোলেন পরীমনি। এ নিয়ে ওই সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালাগাল করেন। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।

আগের দিনও আদালতে হাজির হননি
এর আগে বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি পরীমনি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

সন্ধানী বার্তা/এসএ/জেএন

Link copied!