Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১২:০৯ পিএম

দুই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৪৭৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১২:০৯ পিএম

দুই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৪৭৫ টাকা

রান্নার খরচে আবারও বাড়তি চাপ। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। একই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

  • দুই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৪৭৫ টাকা

  • দুই মাসে সিলিন্ডারপ্রতি বাড়তি খরচ ৪৭৫ টাক

দামের এই বৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপে পড়বেন এলপিজিনির্ভর পরিবারগুলোর ভোক্তারা। কারণ, মাত্র দুই মাস আগে গত সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে সেপ্টেম্বরের তুলনায় নভেম্বর পর্যন্ত দুই মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৪৭৫ টাকা।

অন্যান্য সিলিন্ডারের দামও বেড়েছে
প্রজ্ঞাপনে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দামও নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজি সিলিন্ডারের দাম ৪ হাজার ২৯২ টাকা। এ ছাড়া ৩০ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বছরের শুরু থেকে দামের ওঠানামা
বিইআরসির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ৫০ টাকা বেড়ে তা দাঁড়ায় ১ হাজার ৩৫৬ টাকায়। মার্চে ১৫ টাকা কমে হয় ১ হাজার ৩৪১ টাকা। তবে এপ্রিলে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা। মে মাসে আরও ২১২ টাকা বেড়ে হয় ১ হাজার ৯৪০ টাকা।

এরপর কয়েক মাস দাম নিম্নমুখী ছিল। জুনে ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকায় নেমে আসে। আগস্টে ৭০ টাকা বেড়ে হয় ১ হাজার ৫৯৮ টাকা। সেপ্টেম্বরে ১৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৫৮৫ টাকা।

কিন্তু সেই নিম্নমুখী প্রবণতা বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে অক্টোবর ও নভেম্বরের মূল্যবৃদ্ধিতে ১২ কেজি সিলিন্ডারের দাম আবারও ২ হাজার টাকার ঘর ছাড়িয়েছে। ফলে বছরের শুরুতে ১ হাজার ৩০৬ টাকার সিলিন্ডার কিনতে এখন ভোক্তাকে গুনতে হচ্ছে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ বছরের শুরু থেকে দাম বেড়েছে ৭৫৪ টাকা।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!