Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৫১ পিএম

চট্টগ্রামে ভোরে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৫১ পিএম

চট্টগ্রামে ভোরে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান তাঁরা।

সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী শোলকাটা এলাকায় সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন। এ সময় তাঁদের স্লোগান দিতেও দেখা যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেট এবং কারও মুখে মুখোশ ছিল। সড়কে একাধিক টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন তাঁরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ যাওয়ার আগেই সরে যান নেতা-কর্মীরা
পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সরে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ যাওয়ার আগেই তাঁরা সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এসএ/এএইচ


 

Link copied!