Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৭:০৩ পিএম

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৭:০৩ পিএম

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, শিবিরের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহি দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান
মিছিলে শিবিরের নেতাকর্মীরা ‘হায় হায়, ছি ছি, ঘুমায় প্রক্টর-ভিসি’, ‘ক্যাম্পাসে ককটেল মারে, কী করে হায় হায় ভিসি, হায় হায় প্রক্টর’ এবং ‘শেম অন ভিসি, প্রক্টর’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ও ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’ স্লোগানও শোনা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শিবির নেতারা বলেন, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে, তা দৃশ্যমান নয়। এ পরিস্থিতিতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ বিস্ফোরণে আহত দুজন
গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সর্বশেষ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শ্যাডো ও ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) এলাকায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় দুজন আহত হন।

ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!