Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:৫৩ পিএম

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩, আইসিইউতে ৪ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:৫৩ পিএম

ফতুল্লায় মাদ্রাসায়  আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩, আইসিইউতে ৪ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থীদের কেউ চিকিৎসার জন্য অপেক্ষা করছেন, আবার কেউ চিকিৎসা নিচ্ছেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা যায়। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত রয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

ধোঁয়ায় শ্বাসকষ্ট, কারও শরীরে দগ্ধের চিহ্ন নেই
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। সবাই মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

দ্রুত বের হতে পেরেছেন শিক্ষার্থীরা
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। তিনি আরও জানান, মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত বাইরে বের হতে পেরেছেন।

কালের আলো/এসএ/টিসি


 

Link copied!