Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৫:১৫ পিএম

হাসান আজিজুল হককে স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৫:১৫ পিএম

হাসান আজিজুল হককে স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন সমকাল নাট্যচক্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৫ নভেম্বর শুরু হবে এ আয়োজন। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে স্মরণ করে পঞ্চমবারের মতো এ নাট্যোৎসবের আয়োজন করা হচ্ছে। তিনি সমকাল নাট্যচক্রের উপদেষ্টা ছিলেন। উৎসবে নাট্যদলটির পাশাপাশি অংশ নেবে বিভিন্ন বন্ধু সংগঠন।

শোভাযাত্রায় শুরু হবে উৎসব
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুলের টিনশেড প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উৎসবে একাধিক পথনাটক, মঞ্চনাটক ও যাত্রাপালা পরিবেশিত হবে। পথনাটকগুলো বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠ বা হেবালিশ মাঠে মঞ্চস্থ হবে। অন্যদিকে মঞ্চনাটক ও যাত্রাপালার আয়োজন থাকবে টিএসসিসি মিলনায়তনে।

প্রথম দিন থাকছে চার নাটক ও যাত্রাপালা
উৎসবের প্রথম দিন সমকাল নাট্যচক্র পরিবেশন করবে পথনাটক ‘তৈল সংকট’। এ ছাড়া বিষ্ণু সরকারের নির্দেশনায় তীর্থক নাটকের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘সমীকরণ’।

তৌফিক হাসান ময়নার নির্দেশনায় কলেজ থিয়েটার, বগুড়া পরিবেশন করবে ‘ভাগীদার’। দুলেন্দ্র ভৌমিকের নির্দেশনায় বকুল স্মৃতি থিয়েটার, নাটোর মঞ্চস্থ করবে ‘গুপ্তবিদ্যা’। প্রথম দিনের আয়োজনের অংশ হিসেবে জন্মভূমি অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ‘দেবী সুলতানা’।

দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন
উৎসবের দ্বিতীয় দিন সমকাল নাট্যচক্রের পরিবেশনায় মঞ্চস্থ হবে পথনাটক ‘খড়িরাজা’। নাটকটির নির্দেশনায় রয়েছেন আজমল হুদা মিঠু।

সমাপনী দিন ২৭ নভেম্বর বিকেল সোয়া ৪টা ও সন্ধ্যা সোয়া ৬টায় টিএসসিসি মিলনায়তনে মঞ্চস্থ হবে সমকাল নাট্যচক্রের নাটক ‘অ্যাপস-স্টেন গান’। আমির জামানের নির্দেশনায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

৪৫ বছর ধরে নাট্যচর্চায় সমকাল নাট্যচক্র
১৯৮১ সালের ২৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে প্রতিষ্ঠিত হয় সমকাল নাট্যচক্র। প্রতিষ্ঠার পর থেকেই নাটকের মাধ্যমে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার পাশাপাশি শোষিত ও বঞ্চিত মানুষের ওপর অন্যায়-নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আসছে সংগঠনটি।

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের নাট্যোৎসবের মধ্য দিয়ে সেই দীর্ঘ সাংস্কৃতিক পথচলাকে উদ্‌যাপন করতে যাচ্ছে সংগঠনটি। একই সঙ্গে প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে এ আয়োজনের মাধ্যমে।

কালের আলো/এসএ/এমএস

Link copied!