Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:০৯ পিএম

রাজশাহীতে সাঁতার প্রশিক্ষণের সমাপনী, আর্চারিতে চ্যাম্পিয়ন জেলা ক্রীড়া সংস্থা

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:০৯ পিএম

রাজশাহীতে সাঁতার প্রশিক্ষণের সমাপনী, আর্চারিতে চ্যাম্পিয়ন জেলা ক্রীড়া সংস্থা

রাজশাহীতে সাঁতার প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান ও আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ আয়োজন করা হয়।

আর্চারি প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা দলীয়ভাবে জেলা ক্রীড়া অফিসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে হবে। তবেই একজন দক্ষ ও উন্নতমানের খেলোয়াড় হিসেবে দেশের মুখ উজ্জ্বল করা সম্ভব। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. মোজাম্মেল হক, সদস্য সাইফুদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোসা. আলফাতুন নেছা পুতুল, সহসভাপতি মোসা. রোকসানা বেগম, কোষাধ্যক্ষ মোসা. নার্গিস খাতুন, সদস্য মোসা. আশা মনি, মোসা. সুরাইয়া খাতুন ও আফরোজা আক্তার হাসিসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর রোকন মাসুম।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!