Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৪:০৮ পিএম

মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, চাঁদা দাবি ৫০ লাখ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৪:০৮ পিএম

মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, চাঁদা দাবি ৫০ লাখ

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

ফার্মেসিটির মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তিনি জানান, গত ৬ নভেম্বর শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ফোন করে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পরপর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ শুক্রবার রাতে ফার্মেসিতে এসে গুলি চালায় দুর্বৃত্তরা।

সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট ও পাঞ্জাবি পরা এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেখান থেকে চলে যাওয়ার সময় তার হাতে একটি ধারালো চাপাতিও দেখা যায়।

ফুটেজে আশপাশে লোকজনের উপস্থিতি দেখা গেলেও কাউকে ওই যুবককে বাধা দিতে বা সামনে এগিয়ে আসতে দেখা যায়নি। গুলি চালিয়ে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে সে।

দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কালের আলো/এএএন/জেএন

Link copied!