Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪৫ পিএম

ডিসেম্বরে ঢাকায় আসছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪৫ পিএম

ডিসেম্বরে ঢাকায় আসছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার কথা থাকলেও অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরের পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরের ফিরতি অংশ হিসেবে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের প্রস্তুতি চলছিল।

সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। তবে সফর স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ে এ বৈঠক হচ্ছে না।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!