Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০২:৫৩ পিএম

ইতিহাস গড়ে প্রথম আসিয়ান কাপ ইন্দোনেশিয়ার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০২:৫৩ পিএম

ইতিহাস গড়ে প্রথম আসিয়ান কাপ ইন্দোনেশিয়ার

১২০ মিনিটের টানটান লড়াই, বারবার ম্যাচের মোড় বদল এবং শেষ পর্যন্ত টাইব্রেকারের রোমাঞ্চ—সব মিলিয়ে দারুণ এক ফাইনালের সাক্ষী হলো ফিফা আসিয়ান কাপ। থাইল্যান্ডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম ফিফা আসিয়ান কাপের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া।

নিজেদের ঘরের মাঠে শিরোপা জয়ের এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই করেছে একটি করে গোল। এরপর অতিরিক্ত ৩০ মিনিটে হয়েছে আরও দুটি গোল। ১২০ মিনিট শেষে ম্যাচ ২-২ সমতায় থাকায় শেষ পর্যন্ত শিরোপার নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

৯০ মিনিটে সমানে সমান

শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রথম ৮০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৮৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিক ইন্দোনেশিয়া। ডিন জেমসের নেওয়া শট থাইল্যান্ডের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন স্বাগতিক সমর্থকেরা।

কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই সমতায় ফিরে থাইল্যান্ড। সেকস্যান রাত্রের অ্যাসিস্ট থেকে ইকলাস সানরন গোল করে ম্যাচে ফেরান থাইল্যান্ডকে। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

অতিরিক্ত সময়ে আরও নাটক

৯০ মিনিটে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও এক মুহূর্তের জন্য উত্তেজনা কমেনি।

১১১ মিনিটে অ্যানের অ্যাসিস্ট থেকে গোল করেন পিরাডল চামরাসামি। তাঁর গোলে আবারও এগিয়ে যায় থাইল্যান্ড। তখন শিরোপা জয়ের খুব কাছে চলে যায় দলটি।

তবে হাল ছাড়েনি ইন্দোনেশিয়া। মাত্র চার মিনিট পরই ম্যাচে আবার সমতা ফেরায় স্বাগতিকরা। এলকান বাগোতের গোল ইন্দোনেশিয়াকে নতুন করে স্বপ্ন দেখায়।

অতিরিক্ত সময়ের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ২-২।

টাইব্রেকারে ইন্দোনেশিয়ার বাজিমাত

এরপর শুরু হয় শিরোপা নির্ধারণের টাইব্রেকার। প্রথম দুই শটে দুই দলই গোল করে। ফলে তখনও লড়াই ছিল সমানে সমান। তবে তৃতীয় শটে গিয়ে পার্থক্য গড়ে দেয় ইন্দোনেশিয়া। স্বাগতিকদের তৃতীয় ও চতুর্থ শট জালে জড়ায়। অন্যদিকে থাইল্যান্ডের তৃতীয় শট বারে লেগে ফিরে আসে।

চতুর্থ শটে গোল করার সুযোগ থাকলেও ইন্দোনেশিয়ার গোলরক্ষক এমিল অদেরোর দুর্দান্ত সেভে থাইল্যান্ডের প্রচেষ্টা ব্যর্থ হয়। তাতেই শিরোপার পাল্লা পুরোপুরি ইন্দোনেশিয়ার দিকে হেলে পড়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ঘরের মাঠে ইতিহাসের প্রথম ফিফা আসিয়ান কাপের শিরোপা জিতে উল্লাসে মেতে ওঠে ইন্দোনেশিয়া। ১২০ মিনিটের নাটকীয় লড়াইয়ের পর টাইব্রেকারে পাওয়া এই জয় শুধু একটি শিরোপাই নয়, ইন্দোনেশিয়ার ফুটবল ইতিহাসে লিখে দিল নতুন এক অধ্যায়।

কালের আলো/এসএ

Link copied!