Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৪:৪৯ পিএম

কাজের মানে আপস নয়, প্রকৌশলীদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৪:৪৯ পিএম

কাজের মানে আপস নয়, প্রকৌশলীদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উন্নয়নকাজের গুণগতমান রক্ষায় কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এ ছাড়া আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে, যা আগামী তিন থেকে চার বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের অডিটোরিয়ামে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে হবে
এলজিইডিকে দেশের বৃহত্তম প্রকৌশল বিভাগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের টাকায় মানুষের জন্যই মানসম্মত ও ফলপ্রসূ উন্নয়ন নিশ্চিত করতে হবে। কোনো পক্ষ যেন প্রকৌশলীদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে নবীন প্রকৌশলীদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, নবনিযুক্ত প্রকৌশলীদের সরকারি ক্রয়সংক্রান্ত আইন (পিপিএ) ও বিধিমালা (পিপিআর) সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। পাশাপাশি ঠিকাদারদের সঙ্গে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কাজের গুণগতমান নিশ্চিত করার জন্য এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও বলেন, এলজিইডিতে জনসেবা করার ব্যাপক সুযোগ রয়েছে। তাই অবকাঠামো নির্মাণের পাশাপাশি সেগুলো যেন টেকসই হয়, তা নিশ্চিত করতে হবে। তরুণ প্রকৌশলীদের হাত ধরে জনসেবার নতুন সম্ভাবনা দেখছে সরকার। তবে উন্নয়নকাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় এলজিইডিকে প্রাথমিকভাবে ক্যাডারভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার আহ্বান
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান বলেন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই দ্রুততার সঙ্গে নবনিযুক্ত প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কাছে প্রত্যাশা, মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

সভাপতির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। নবনিযুক্ত প্রকৌশলীরা নিয়মনীতি অনুসরণ করে দায়িত্ব পালন করলে কর্মজীবনে সফল হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

কালের আলো/এম/এএইচ

Link copied!